ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জাপানের ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে পর্বতারোহণে বাবা, উদ্ধার করল পুলিশ Logo ৩৪০০ টাকায় বড় ভাইকে হত্যার চুক্তি, ছোট ভাইসহ গ্রেপ্তার ৩ Logo জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী Logo ফোনে উত্ত্যক্ত-হুমকি, যেভাবে আইনগত ব্যবস্থা নেবেন Logo প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র তুলে দিলেন জহির উদ্দিন স্বপন Logo নকশার বাইরে ভবন নির্মাণ আর নয় : গণপূর্তমন্ত্রী Logo ২৫ বছরের চরিত্রে আমির, ‘লালকারা’র জন্য কমাচ্ছেন ওজন Logo রোগীদের বিনা মূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ দেবে স্টার ক্যান্সার সেন্টার Logo রাজধানীতে মাথা থেঁতলে ব্যবসায়ীকে হত্যা, সাক্ষ্য দিলেন আরো দুজন Logo মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ

প্রচার শেষে বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ করার পর এখন মাঠের প্রকৃত পরিস্থিতি যাচাইয়ে মনোনিবেশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রচারণার শেষ দিনে তিনি রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে বসে সারাদেশে নেতাকর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলছেন টেলিফোনে।  

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল থেকেই চেয়ারম্যানের কার্যালয় ছিল কর্মতৎপর। তিনি প্রতিটি আসনের প্রার্থীর সঙ্গে কথা বলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনের ভূমিকার আপডেট নিচ্ছেন।

বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং যেকোনো উস্কানির মুখে ধৈর্য ধরে ভোটের মাঠে টিকে থাকার জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন। মাঠের তথ্য সংগ্রহের পাশাপাশি তিনি বিদেশি গণমাধ্যমকর্মীদের সঙ্গেও আলাপচারিতায় ব্যস্ত সময় কাটিয়েছেন।

গত ২২ জানুয়ারি সিলেটে শুরু হওয়া দেশব্যাপি সফরে তারেক রহমান মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালসহ দেশের অধিকাংশ জেলা চষে বেড়িয়েছেন। এই সময়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শুনেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এখন তিনি আসনভিত্তিক বিশেষ রণকৌশল নির্ধারণ করছেন। প্রার্থীরাও তাদের নিজ নিজ এলাকার ভোটকেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার পরিবেশ সম্পর্কে চেয়ারম্যানকে বিস্তারিত তথ্য দিচ্ছেন।

তারেক রহমান কেবল প্রার্থীদের সঙ্গেই নয়, বরং প্রতিটি জেলার সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও সমন্বয় রক্ষা করছেন। নির্বাচনী প্রচারের শেষ সময়ে এসে প্রার্থীদের খোঁজ নেওয়ার এই উদ্যোগ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। 

উল্লেখ্য, ২৯১টি আসনে ধানের শীষের প্রার্থী এবং সমমনা দলগুলোর প্রার্থীরা এখন চূড়ান্ত ভোটের লড়াইয়ের অপেক্ষায় আছেন। তারেক রহমান গুলশান কার্যালয় থেকেই সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারির ভোটগ্রহণ পর্যন্ত এই নিবিড় যোগাযোগ অব্যাহত রাখবেন বলে জানা গেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

জাপানের ফুজিতে ৭ বছরের ছেলেকে একা রেখে পর্বতারোহণে বাবা, উদ্ধার করল পুলিশ

প্রচার শেষে বিভিন্ন নির্বাচনি এলাকার খোঁজ নিচ্ছেন তারেক রহমান

আপডেট সময় ০৯:২৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬