ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই দেশে যে দুর্নীতি আমরা গত ১৬ বছর ধরে দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে।

সোমবার রাজধানীর বাসাবো তরুণ সংঘ মাঠে এক নির্বাচনী পথসভায় এ কথা বলেন তিনি। ঢাকা-৯ আসনের বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ হাবিবের সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, খালেদা জিয়ার সরকারের সময় যে দুর্নীতি দমন কমিশন করা হয়েছিল, সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যেকোনো ব্যক্তির দুর্নীতির তদন্ত তারা স্বাধীনভাবে করতে পারত। তাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই বিএনপি সরকার দুর্নীতি দমন কমিশনকে শতভাগ স্বাধীন করে দিয়েছিল।

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, এখানে বসে থাকা মুক্তিযোদ্ধারা ভালো বলতে পারবেন। পরে জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব নেন… তখন কীভাবে আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন হয়েছে।

একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন তখন চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। তখন মা-বোনরা যেকোনো সময় নিরাপদে রাস্তায় হাঁটা-চলা করতে পারতেন। ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা-বাণিজ্য করতে পারতেন।

তিনি আরও বলেন, অর্থাৎ বিএনপির সেই অভিজ্ঞতা আছে কীভাবে দুর্নীতি থেকে দেশকে টেনে বের করে আনতে হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হয়, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়। তাই বলছি, দেশকে সঠিকভাবে পরিচালনা করতে হলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশে আগামী সংসদ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে তাদের মধ্যে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে কেবল বিএনপির।

এ সময় তারেক রহমান বিএনপি সরকার গঠন করতে পারলে বাসাবো এলাকার রাস্তা-ঘাট, কালভার্ট, হাসপাতাল সংস্কার ও নির্মাণ এবং জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

দেশকে দুর্নীতি থেকে বের করার অভিজ্ঞতা বিএনপির আছে : তারেক রহমান

আপডেট সময় ০৬:২০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬