ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন Logo তুরস্কের ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি Logo ২০১৩ সালের মামলায় মমতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় দিল্লি পুলিশ, বাসায় নোটিশ Logo ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন Logo আগামী বছর হজে যেতে পারবেন ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি Logo গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে ফ্যাসিস্ট তাণ্ডব থামবে না: গোলাম পরওয়ার Logo স্বৈরাচারীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই : রুহুল কবির রিজভী Logo ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া Logo ডাক বিভাগের অধীনে ১৬৯ পদে নিয়োগ, বয়স ১৮ হলে আবেদনের সুযোগ Logo ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে

ছিনতাইকারী টান দেয় ভ্যানিটি ব্যাগ, নারীকে টেনে নিয়ে যায় প্রাইভেটকার

রাজধানীর সিদ্ধেশ্বরীতে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে এবং চলন্ত অবস্থায় জানালা দিয়ে ভ্যানিটি ব্যাগটি নেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ওই নারী। ব্যাগের সঙ্গে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে চলন্ত প্রাইভেটকারে থাকা ছিনতাইকারীরা।

রবিবার (২৭ এপ্রিল) সকাল থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন।

ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার পরপরই ভেতর থেকে একজন ব্যাগটি টান দেয়। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এ সময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়। পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়।

এর মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় ভুক্তভোগী নারী অন্যদেরকে হাতের কনুইয়ে আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে সিদ্ধেশ্বরীর এ ঘটনার একটি ভিডিও ফুটেজ নজরে এসেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

ছিনতাইকারী টান দেয় ভ্যানিটি ব্যাগ, নারীকে টেনে নিয়ে যায় প্রাইভেটকার

আপডেট সময় ১০:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫