রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

যারা কেন্দ্র দখলের পাঁয়তারা করছেন তাদের অবস্থানও দিল্লিতে হবে

পিরোজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিগত সময় যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল তাদের কী পরিণতি হয়েছে আমরা দেখেছি।

তারা এখন দিল্লিতে আছেন। আমরা সতর্ক করে বলে দিতে চাই- যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, যারা আবারও দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, দেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। বিগত ১৭ বছরে একটি দল মানুষের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে একটি দল মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই- বাংলার মানুষ আপনাদেরকে চরমভাবে প্রতিহত করবেন।

‎মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com