শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আদ্‌-দ্বীন হাসপাতাল শোকজ নোটিশের জবাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনে আইনের প্রয়োগ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে আগের সরকারের চুরি ও পাচারের বোঝা বহন করতে হচ্ছে: তথ্যমন্ত্রী জাতিসংঘের মরণোত্তর পদকে ভূষিত ৬ বাংলাদেশি শান্তিরক্ষী ভারতীয় হাইকমিশনার হয়ে শিগগির ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী তপুর জোড়া গোলে সান মারিনোকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্ককে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান

পোস্টাল ব্যালটে ভোট : ৩ লাখের বেশি ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আসন্ন নির্বাচনে প্রবাসে অবস্থানরত এবং দেশের অভ্যন্তরে ডাকযোগে ভোটদানে আগ্রহী ভোটারদের কার্যক্রম পুরোদমে এগিয়ে চলছে। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে আজ (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ইসির তথ্যে দেখা গেছে, ইতোমধ্যে ৩ লাখেরও বেশি প্রবাসীর ভোট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্যের ভিত্তিতে দুই ক্যাটাগরির ভোটদান কার্যক্রমের সর্বশেষ চিত্র হচ্ছে; প্রবাসী ভোটারদের ভোটদান পরিস্থিতি প্রবাসীদের জন্য নির্ধারিত পোস্টাল ব্যালট কার্যক্রমের অগ্রগতি সন্তোষজনক।

নির্ধারিত দেশগুলোতে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৪৫০ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। ৫ লাখ ৩ হাজার ৪৪১ জন ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ৪ লাখ ৮৪ হাজার ৭৬৫ জন ভোটার ব্যালট জমা দিয়েছেন। দেশে ৪ লাখ ২৮ হাজার ৮২৮টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। এছাড়া, ৩ লাখ ১৮ হাজার ১২৫টি ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে যারা ডাকযোগে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন (Internal Certified Postal Voters), তাদের কার্যক্রমও সমান্তরালে চলছে। বিডি পোস্ট (BD Post) থেকে ভোটারদের নিকট ৭ লাখ ৬০ হাজার ৮৯৮টি ব্যালট পাঠানো হয়েছে।

৪ লাখ ৪৩ হাজার ৫৪২ জন ভোটার সফলভাবে ব্যালট হাতে পেয়েছেন। ৩ লাখ ৮৮ হাজার ৮৯৮ জন ভোটার ভোট দিয়ে তাদের নাগরিক দায়িত্ব পালন করেছেন। ভোটাররা ৩ লাখ ৪৪ হাজার ৮২৬টি ব্যালট ডাকবাক্সে জমা দিয়েছেন। এখন পর্যন্ত ১ লাখ ৫২ হাজার ৭৭টি ব্যালট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পৌঁছেছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com