ঢাকা ১২:২২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী Logo রাজের সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে নিয়ে কী বলেছিলেন মিমি? Logo “গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীরদের অবদান স্মরণ।” Logo যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়িয়ে দেয় Logo নতুন কোচ নিয়োগের পর ফের ঋণ নিল ম্যানচেস্টার ইউনাইটেড Logo ৯৭ পয়েন্ট পেয়ে সবুজ কারখানায় বিশ্ব রেকর্ড আদজি ট্রিমসের Logo ক্রিকেটে ইতিহাস গড়ল ৩৮০০ মানুষের দেশ ফকল্যান্ড Logo তাজমহল দেখতে চেয়েছিলেন পাক মন্ত্রী, মেলেনি অনুমতি Logo যুদ্ধের উত্তাপেও বিশ্ববাজারে তেলের দামে বড় পতন Logo মোংলায় গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় যুবক আটক

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে আজ (রোববার) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসন। সেখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সচিবের সঙ্গে আলোচনা শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত উপদেষ্টার দপ্তরে অবস্থান করছিলেন।

সংশ্লিষ্টদের ধারণা, এই বৈঠকগুলোতে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য ও ট্যারিফ ইস্যুসহ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় ০১:৩১:৪৮ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬