ঢাকা ০২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায় Logo আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী Logo মেথিকান্দা রেলস্টেশনে নির্যাতনের শিকার সেই বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু Logo রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ Logo চকরিয়ায় বাড়ির ওপর পাহাড় ধসে চাচাতো ভাই-বোন নিহত Logo দেশের ১৯২ নগর স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে সেবার পরিধি বাড়ানো হবে : স্বাস্থ্যমন্ত্রী Logo দেশের ১৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা Logo ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬, মামলা ৪৬ Logo রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা Logo সাজা বহাল থাকলেও ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন লে পেন

হুজাইফার মরদেহ বাড়ি পৌঁছাতেই শোকের মাতম

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার শিশু হুজাইফা আফনান ২৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা থেকে হুজাইফা আফনানের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে নিজ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। প্রিয় সন্তানের নিথর দেহ দেখে বিলাপ শুরু করেন স্বজনরা। বাবা-মায়ের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকা।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

হুজাইফার বাবা জসিম উদ্দিন বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েকে জীবিত ফিরে পাওয়ার আশায় প্রহর গুনেছি। ভেবেছিলাম সে সুস্থ হয়ে আবার আমার বুকে ফিরবে। কিন্তু সেই আশা আর পূরণ হলো না। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ২৮ দিন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আমার মেয়ে মারা গেলো। আমার মেয়ের কোনো অপরাধ ছিল না, তার কোনো শত্রুও ছিল না। সে শুধু বাঁচতে চেয়েছিল, স্বাভাবিক একটি জীবন চাইত। এভাবে একজন নিষ্পাপ সন্তানের মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।

স্থানীয় এক বাসিন্দা রবিউল আলম বলেন, হুজাইফা শুধু তার পরিবারের নয়, পুরো তেচ্ছিব্রিজ এলাকার সন্তান ছিল। সীমান্তে গুলিবর্ষণে এভাবে সাধারণ মানুষ মারা যাওয়া খুবই দুঃখজনক।

আরেক বাসিন্দা ইলিয়াস হোসেন বলেন, সীমান্ত এলাকায় আতঙ্কে দিন কাটাতে হচ্ছে। আমরা নিরাপত্তা চাই, যেন আর কোনো পরিবারকে এভাবে মরদেহ গ্রহণ করতে না হয়।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টেকনাফের হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে হুজাইফা আফনান গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ও পরে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুবরণ করে শিশুটি।

হুজাইফা আফনানের মৃত্যুতে পুরো হোয়াইক্যং ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

এমপি হিসেবে শপথ নিতে পারবেন সারোয়ার আলমগীর, হাইকোর্টের রায়

হুজাইফার মরদেহ বাড়ি পৌঁছাতেই শোকের মাতম

আপডেট সময় ১১:৫৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬