ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধর্ষণ মামলার রায় শুনে আদালত চত্বরে জ্ঞান হারালেন ইউপি সদস্য Logo রাষ্ট্র মেরামতের রূপরেখা দিয়েছেন প্রধানমন্ত্রী : ধর্ম প্রতিমন্ত্রী Logo বঙ্গভবনে সপরিবারে নতুন রাষ্ট্রপতি Logo ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে গণধর্ষণ, দুই যুবকের যাবজ্জীবন Logo কুমিল্লায় ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার Logo দশ বছরে চীনের রোবট কতটা এগিয়েছে? Logo ট্রাম্পের অর্থনৈতিক অবরোধে যোগ দিলে প্রতিবেশীদের ‘শত্রু’ ভাববে ইরান, ইউরোপে হামলার ভাবনা Logo ডা. আসাদুর রহমানের ওপর হামলা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ Logo সোমবার ইরান যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান Logo পদ্মার ভাঙনে জাজিরায় নিঃস্ব মানুষ, হুমকিতে ৫০০ পরিবার

কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কার পক্ষে কত শতাংশ জনমত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে প্রধানমন্ত্রী কে হবেন? এমন প্রশ্নে সবচেয়ে বেশি ভোটার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করেন ৪২ দশমিক ১ শতাংশ ভোটার। তারপরই রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রধানমন্ত্রী হতে পারেন এমন কথা জানিয়েছেন ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।

বেসরকারি সংস্থা সোচ্চারের জরিপে এ তথ্য উঠে এসেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত বিডিবিএল ভবনে এক অনুষ্ঠানে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপের ফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

জরিপের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনের ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়। তাদের কাছে প্রশ্ন করা হয়েছিল আসন্ন জাতীয় নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তাতে প্রধানমন্ত্রী হবেন কে? উত্তরে ৪২ দশমিক ১ শতাংশ ভোটার তারেক রহমানের কথা বলেছেন। ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার বলেছেন ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন।

এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মনে করেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ মানুষ।

১৬ দশমিক ২ শতাংশ মানুষ এ বিষয়ে মতামত দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেননি। আর ৪ দশমিক ১ শতাংশ মানুষ কে প্রধানমন্ত্রী হবেন, তা বলতে রাজি হননি।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪২ দশমিক ৪ শতাংশ পুরুষ ভোটার বলেছেন যে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর নারীদের ৪১ দশমিক ৭ শতাংশ ভোটার তারেক রহমানের পক্ষে মত দিয়েছেন।

অন্যদিকে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মতামত দিয়েছেন পুরুষদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারীদের ৩৫ দশমিক ৫ শতাংশ।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

ধর্ষণ মামলার রায় শুনে আদালত চত্বরে জ্ঞান হারালেন ইউপি সদস্য

কে হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী, কার পক্ষে কত শতাংশ জনমত

আপডেট সময় ০৭:১৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬