ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি Logo ইউক্রেনের শপিং সেন্টারে রুশ হামলায় পাঁচজনের প্রাণহানি, আহত ৬৭ Logo নতুন পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে Logo মোদি-পুতিন মেগাবৈঠক আজ, বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তিতে বিশেষ নজর Logo বিশ্বকাপ ফাইনালের ভেন্যু ঘোষণা মরক্কোর, ফিফা বলছে চূড়ান্ত নয় এখনও! Logo টাকা জমা দিতে গিয়ে বিপাকে গ্রাহক, সিসিটিভিতে ধরা পড়ল ব্যাংক কর্মকর্তার টাকা সরানোর দৃশ্য Logo টানা ৩ দফা কমল সোনার দাম, ভরি কত Logo হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং Logo কঙ্গোর স্কুলে আগুন: পুড়ল ৩ শতাধিক বাড়ি, পদদলিত হয়ে নিহত ২৪ Logo সুস্থ থাকার ৭টি ঘরোয়া উপায়

পোস্টাল ভোট নিয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিডি অ্যাপের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটারদের পোস্টাল ব্যালট অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাঠাতে হবে। প্রতিটি পোস্টাল ব্যালটে ইউনিক কিউআর কোড সংযুক্ত থাকবে এবং এর জন্য বিশেষ ট্র্যাকিং ব্যবস্থাও রাখা হয়েছে।

ডাক বিভাগের নির্ধারিত চ্যানেল ছাড়া অন্য কোনো মাধ্যমে পাঠানো ব্যালট রিটার্নিং কর্মকর্তারা গ্রহণ করবেন না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইসি জানিয়েছে, পোস্টাল ভোটের সুবিধা পাবেন তিন শ্রেণির ভোটার। তারা হলেন— সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দি কয়েদিরা।

এছাড়া প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার নাগরিক পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন বলে জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট পৌঁছাবে, সেগুলো গণনার আওতায় আসবে। নির্ধারিত সময়ের পর পাঠালে ব্যালট বাতিল বলে গণ্য হবে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

Tag :

নির্বাচনে দায়িত্ব পালন করা সাংবাদিকদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে ইসি

পোস্টাল ভোট নিয়ে ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ ইসির

আপডেট সময় ০৬:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬