ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের গারোবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে শহীদুল ইসলাম (৫০) এবং গোপালপুর উপজেলার আবুল কাশেমের ছেলে শফিউল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি হামিদপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ যাত্রী নিহত হন ও আহত হন ৩ জন। পরে আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহতদের মরদেহ প্রয়োজনীয় আইন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলা৭১নিউজ/এসএম

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬