ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবদুর রহমান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক Logo ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে পেটালেন অভিভাবক Logo আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর Logo রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী Logo মারলেন নিজ দলের কর্মীর গালেই চড় Logo ইউরোপে দক্ষ জনশক্তি পাঠাতে আনসার-ভিডিপির নারী সদস্য বাছাই শুরু Logo মেঘনার ঘূর্ণিস্রোতে ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি Logo উত্তাল সাগরে ডুবল তিন ট্রলার, ১৩ জেলে নিখোঁজ Logo অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করতে চাই : প্রধানমন্ত্রী Logo ‘২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’

এনটিআরসিএ ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে সপ্তম বিশেষ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির (বিশেষ) ফলাফল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

বুধবার এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিভুক্ত শূন্যপদে প্রথম প্রবেশ পর্যায়ে (Entry Level) শিক্ষক নিয়োগ সুপারিশের করা হয়েছে।

প্রার্থীরা এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট এবং টেলিটকের বিশেষ সেবা বক্স (http://ngi.teletalk.com.bd) থেকে ফলাফল জানতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করার মাধ্যমে ফল দেখতে পাবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রার্থীরা ছাড়াও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত লিংকে লগইন করতে হবে।

কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠানপ্রধান টেকনিক্যাল কারণে SMS না পেলে NTRCA এর ওয়েবসাইটের ৭ম নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি (বিশেষ)-২০২৬ সেবা বক্স থেকে ফলাফল দেখতে পারবেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

আবদুর রহমান বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক

এনটিআরসিএ ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

আপডেট সময় ০১:৩৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬