ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি  Logo ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা Logo ঢাকায় অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ Logo শিশুদের গোপনীয়তা লঙ্ঘন: যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক Logo রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর : আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামীর  চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর। বৈশ্বিক ক্রমবর্ধমান দক্ষ জনশক্তির চাহিদা পূরণ করতে বাংলাদেশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনে তার বক্তব্যে বাংলাদেশের শ্রমবাজারের গুণগত পরিবর্তনের বিষয়ে অবহিত করেন তিনি।

আসিফ নজরুল জানান, সৌদি তাকামুলের সাথে দক্ষতা যাচাই কর্মসূচি চুক্তি অনুসারে বাংলাদেশ এখন সৌদি শ্রমবাজারের প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসে ৬০ হাজার কর্মীকে বিভিন্ন পেশায় দক্ষতার সার্টিফিকেট দিচ্ছে ।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে আইএলও’র দশটি মৌলিক কনভেনশন অনুমোদনের মাধ্যমে বাংলাদেশ শ্রমবাজারে ন্যায্যতা, কল্যাণ এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এই প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে, যা ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ, লিঙ্গভিত্তিক মজুরি বৈষম্য দূরীকরণ এবং শ্রমিকদের কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে।

সম্প্রতি স্বাক্ষরিত বাংলাদেশ ও সৌদি আরব শ্রমিক নিয়োগ চুক্তি নিরাপদ অভিবাসনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

এ বছর রিয়াদে অনুষ্ঠিত তৃতীয় গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে আইএলও’র মহসচিবসহ মোট ৩৫টি দেশের শ্রমমন্ত্রী অংশগ্রহণ করেন।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

আজ বঙ্গভবনে উঠছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি 

দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর : আসিফ নজরুল

আপডেট সময় ১১:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬