ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর Logo সাতসকালে গোপালগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর Logo নড়াইলে সাবেক এমপির বাসভবনসহ ১০ বাড়িতে হামলা-অগ্নিসংযোগ Logo গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব Logo সামর্থ্য অনুযায়ী কেনা যাচ্ছে মাংস, জমে উঠেছে ফারুকের হান্ডি বাড়ি Logo ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন Logo আজ ঢাকায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল Logo খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী Logo বিশ্ব কি আরেকটি মহাযুদ্ধের দিকে এগোচ্ছে? Logo ঢাকার বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরে বার্তা

গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

​গোপালগঞ্জে রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে একটি হাসপাতালে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ঘটনা ঘটে। চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে এমন হামলার ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ তৈরির পাশাপাশি আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো: সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)।

​তিনি লেখেন, আওয়ামীলীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামীলীগ কি সেই দিকে যেতে চাইছে!? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতারাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার কথা বলা হয়েছে। ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের সুরক্ষা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির (Rome Statute) ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট শর্তে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

​হাসপাতালে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুতর। এতে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিপন্ন হতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রোনালদোর পেনাল্টি মিস, হারল আল নাসর

গোপালগঞ্জে হাসপাতালে আগুন নিষিদ্ধ আওয়ামী লীগের, আন্তর্জাতিক আইনের প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

আপডেট সময় ১০:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬