বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

সড়ক দুর্ঘটনায় তুরস্কে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

তুরস্কে সড়ক দুর্ঘটনায় আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেনের স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তান হাসপাতালে ভর্তি রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে শনিবার দুপুরে ইস্পারাতা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন শাহাদাত হোসেন। সে সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

দুর্ঘটনায় তার সহধর্মিণী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে রাষ্ট্রদূত আমানুল হক দূতাবাসের একটি দল নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহতদের দেখতে হাসপাতালে যান।

বাংলা৭১নিউজ/এনএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com