ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী Logo বড়পুকুরিয়ার কয়লায় নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo কয়েক দিনের মধ্যে কাটবে গ্যাস সংকট: অর্থ উপদেষ্টা Logo বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ পাঠানোর অনুরোধ ত্রিবেদীর Logo আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট Logo ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে: নৌমন্ত্রী Logo প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা Logo সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীর যুক্তরাষ্ট্রে সম্পদের তথ্য দুদকে পাঠাল এফবিআই Logo  সুদ ছাড়াই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ Logo গুরুত্বপূর্ণ চার সংসদীয় স্থায়ী কমিটি গঠন

এনআইডি সংগ্রহ ও উপহারের প্রতিশ্রুতি শাস্তিযোগ্য অপরাধ : ইসি

নির্বাচনি প্রচারণার আড়ালে ভোটারদের ব্যক্তিগত তথ্য এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করার বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। কমিশন স্পষ্ট জানিয়েছে, অন্যের এনআইডি বহন, হস্তান্তর বা নির্বাচনি এলাকায় কোনো প্রকার উপহার ও অনুদানের প্রতিশ্রুতি দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশন জানায়, সম্প্রতি কমিশনের নজরে এসেছে যে কতিপয় ব্যক্তি নির্বাচনি প্রচারণার সুযোগ নিয়ে সাধারণ ভোটারদের ব্যক্তিগত তথ্য ও এনআইডি সংগ্রহ করছে। এটি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ও নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ইসির পক্ষ থেকে প্রধানত দুটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০১০ অনুযায়ী, আইনগত অধিকার ছাড়া অন্য কোনো ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিজের কাছে রাখা, বহন করা বা হস্তান্তর করা সম্পূর্ণ নিষিদ্ধ। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধি অনুযায়ী, কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের প্রতিনিধি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো ধরনের চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে পারবেন না। এমনকি এই ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।

নির্বাচন কমিশন সতর্ক করে বলেছে, এই ধরনের কার্যক্রম নির্বাচনি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং দোষীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখতে কমিশন সব নাগরিক, রাজনৈতিক দল ও সংগঠনকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু: স্বাস্থ্যমন্ত্রী

এনআইডি সংগ্রহ ও উপহারের প্রতিশ্রুতি শাস্তিযোগ্য অপরাধ : ইসি

আপডেট সময় ০৫:২৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬