ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

সমাবেশ মঞ্চে তারেক রহমান

সিলেটে প্রথম নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরইমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও গতকাল রাত থেকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে হাজির হন শত শত নেতাকর্মী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। তারেক রহমানকে একনজর দেখতে বিভিন্ন জেলা থেকে আসেন দলের নেতাকর্মী ও সমর্থকরা। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়েছে। 

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে বুধবার রাত ৮টার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। তিনি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরও জিয়ারত করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।

সফর সূচির তথ্য অনুযায়ী সিলেটের জনসভা শেষ করে ঢাকার পথে যাত্রা শুরু করবেন তারেক রহমান। পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুরে খেলার মাঠে, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া ফুটবল খেলার মাঠে, কিশোরগঞ্জ জেলার ভৈরব স্টেডিয়ামে, নরসিংদী পৌর পার্ক সংলগ্ন এলাকায়, নারায়ণগঞ্জেও নির্বাচনী সমাবেশে তার অংশ নেওয়ার কথা রয়েছে। দিনব্যাপী কর্মসূচি শেষে রাত আনুমানিক ১০টার দিকে গুলশানে অবস্থিত নিজ বাসভবনে ফেরার কথা রয়েছে।

বাংলা৭১নিউজ/এবি

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

সমাবেশ মঞ্চে তারেক রহমান

আপডেট সময় ০১:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬