ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব Logo সন্ত্রাসীদের কোনও পাসপোর্ট হয় না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, ৩০০ ছাড়িয়ে নতুন ইতিহাস Logo আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী Logo না ফেরার দেশে দগ্ধ সাবা, মৃত্যুর সঙ্গে লড়ছে দেড় বছরের সন্তান রহমান Logo ঢাকায় আইএইউপির আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন Logo ‘নতুন ভৌগোলিক অঞ্চলেও’ ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা রয়েছে ইরানের, যুক্তরাষ্ট্রকে সতর্কতা Logo চাঁদপুরে বৃষ্টিতে বিপাকে দিনমজুর, বাড়ছে শীত Logo কোয়ার্টার ফাইনালে লড়বে স্পেন-ফ্রান্স, বাকিরা কে কাকে পেল Logo যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতে পাকিস্তানের মন্ত্রী

পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা ইসির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক ভোটারদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের ভোটদান সংক্রান্ত তথ্য দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে পেতে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংসে পরিবর্তন আনার অনুরোধ জানানো হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।  

ইসি জানায়, যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তারা যেন তাৎক্ষণিক ‘পুশ নোটিফিকেশন’ (Push Notification) পান, তা নিশ্চিত করতে হবে। এজন্য অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification অপশনটি Enable বা সচল করে নেওয়ার জন্য ভোটারদের অনুরোধ জানানো হয়েছে। মূলত ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ বা বার্তা যেন ভোটারদের মিস না হয়, সেজন্যই এই নির্দেশনা।

সংস্থাটি জানায়, এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ ও বিদেশ মিলিয়ে সর্বমোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার সফলভাবে নিবন্ধন করেছেন। ইতোমধ্যেই প্রবাসী ভোটারদের কাছে ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে।

খুব শিগগিরই দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের কাছেও ব্যালট পাঠানো হবে। আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রবাসীদের অংশগ্রহণ সহজ করতে এবার ‘Postal Vote BD’ অ্যাপের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।

বাংলা৭১নিউজ/এএস

Tag :
জনপ্রিয় সংবাদ

বিশ্ব শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

পোস্টাল ভোট অ্যাপের সেটিং পরিবর্তনের নির্দেশনা ইসির

আপডেট সময় ১১:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬