মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইমাম নিয়োগ বিধিমালা ও বেতনকাঠামো নির্ধারণ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী বিএনপি মানুষের উপকারের রাজনীতি করে : প্রধানমন্ত্রী সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানকে চিঠি, মানবাধিকার সুরক্ষায় পদক্ষেপ চায় ৯ সংগঠন তেলের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়াল, যুদ্ধের প্রভাবে বাজারে অস্থিরতা গার্ডিয়ানের রিপোর্ট বদলে গেল দৃশ্যপট, যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে! পবিত্র শবে কদর আজ

ঝটিকা মিছিলবিরোধী অভিযান, ডিবির জালে গ্রেফতার আরও ১১

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আসাদুল্লাহ শিপলু (৪৫), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাকিল আহমেদ (৫৬), ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হাবিবুর রহমান হাবিব (৪৫), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক আসলাম চৌধুরী ইমন (২৪), যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ নেতা ও অর্থ সরবরাহকারী মোবাশ্বের রহমান (৫৫), ঝালকাঠি জেলার নলছিটি থানার কুশঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন (৫৪), সাবেক মেয়র ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. কামাল হোসেন শেখ (৬২), উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৫৫), বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সম্পাদক ও সুনামগঞ্জের তাহেরপুর থানার বালিজুড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. আজাদ হোসেন (৫২), শেরেবাংলা নগর থানার ৯৯ নম্বর ওয়ার্ড যুবলীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম (রানা) ও মিরপুর থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল (৪৫)।

ডিবির বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটের দিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মোবাশ্বের রহমানকে এবং রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটের দিকে শান্তিনগর এলাকা থেকে আজাদ হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

এছাড়াও একইদিন রাত আনুমানিক ১২টা ৫ মিনিটের দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর থেকে মো. বাবুলকে এবং রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর থানাধীন চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে মো. শাহজালালকে গ্রেফতার করে ডিবি-সাইবার ক্রাইম বিভাগের পৃথক টিম। রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে শেওড়াপাড়া এলাকা থেকে রেজাউল করিম রানাকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।

তিনি বলেন, এদিন রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটের দিকে ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে মো. কামাল হোসেন শেখকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। এছাড়াও বংশাল এলাকা থেকে আসাদুল্লাহ শিপলুকে এবং মতিঝিল এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের পৃথক টিম।

এছাড়া বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রুহুল আমীনকে লালবাগ এলাকা থেকে, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগ। একই সময় পৃথক অভিযানে বাড্ডা এলাকা থেকে আসলাম চৌধুরী ইমনকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।

গ্রেফতারদের বিরুদ্ধে নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করা ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান এ কর্মকর্তা।

এর আগে গত রোববার ৯ জন, সোমবার ১০ জন, মঙ্গলবার ৩ জন এবং তার আগে আরও দুই ধাপে ১৫ সদস্যকে গ্রেফতারের তথ্য জানায় ডিএমপির গোয়েন্দা বিভাগ।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com