সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিচ্ছে সরকার দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল-সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রশংসা করল ইইউ ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ পৌঁছালে সুপ্ত প্রতিভা বিকশিত হবে: জুবাইদা রহমান

সহায়তা আসছে, ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের নতুন বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “ইরানি দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিন। হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন। তাদের চড়া মূল্য দিতে হবে। বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক আমি বাতিল করেছি।”

পোস্টে তিনি ‘মিগা’ (MIGA) শব্দটি ব্যবহার করেন, যা তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের আদলে ইরানের জন্য প্রয়োগ করা হয়েছে ‘মেক ইরান গ্রেট এগেইন’ । তবে ইরানি কর্মকর্তারা ঠিক কীভাবে ‘চড়া মূল্য’ দেবেন সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছুই জানাননি।

এর আগের দিন সোমবার তিনি ঘোষণা দেন, ইরানের সঙ্গে ব্যবসা করা যেকোনও দেশের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে। একইদিনে হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তেহরানের সঙ্গে কূটনৈতিক পথ স্থাপনে আগ্রহী। কিন্তু একদিন পর দেওয়া এই পোস্টে সেই উদ্যোগ আপাতত স্থগিত হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন যে, তারা দেশটির অভ্যন্তরে চলমান আন্দোলনকে উসকে দিচ্ছে এবং এটিকে ‘দাঙ্গা ও সন্ত্রাসবাদ’ হিসেবে বর্ণনা করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা৭১নিউজ/এএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com