শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন

কুমিল্লা প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলটির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন, এবারের নির্বাচন হবে ঋণখেলাপিদের সংসদের বাইরে পাঠানোর নির্বাচন, এবারের নির্বাচন হবে চাঁদাবাজমুক্ত হওয়ার নির্বাচন।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজারে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রা এবং গণসংযোগ শেষে একটি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার কোনো গুন্ডাপান্ডা নাই। আমার পক্ষ হয়ে ফোন দিয়ে ভয়ভীতি দেখানোর কেউ নেই। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। প্রয়োজনে পায়ে ধরে ভোট ভিক্ষা চাইবো। চুরি ও দুর্নীতি করার চেয়ে, রাস্তার মাটি ও ইট খাওয়ার চেয়ে ভিক্ষা করে ভোট চাওয়া বেশি সম্মানের।

তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজমুক্ত বাংলাদেশ চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া করে ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে থাকবেন।

এর আগে রোববার ভোর ৫টা থেকে দিনব্যাপী বড়শালঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাসসনাত আব্দুল্লাহ গণসংযোগ, উঠান বৈঠক, সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। 

পদযাত্রায় উপজেলা জামায়াতে ইসলামী ও এনসিপির উপজেলা-ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক নারী অংশে নেন।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com