বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা যুদ্ধে ৬৫০ মার্কিন সেনা হতাহত: দাবি ইরানের ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ইরান বসতে চায়, আমি বলেছি ‘অনেক দেরি হয়ে গেছে’: ট্রাম্প চুক্তিতে চার সচিব নিয়োগ দিল সরকার ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের ১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের

ডিএমপির বিশেষ আদালতে ডিসেম্বরে ৪১৪৪ মামলা নিষ্পত্তি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে ২০২৫ সালের ডিসেম্বর মাসে ২৯৮৪টি ফৌজদারি মামলা ও ১১৬০টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত ৫৬২৯ জনের মধ্যে ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, গত ডিসেম্বর মাসে ডিএমপির মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ ৫৬২৯ জনকে গ্রেফতার করে।

এসব মামলায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে ২৯৮৪টি মামলা নিষ্পত্তি করা হয়। এ সময় ১৪ লাখ ৬৬ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে, গত ডিসেম্বর মাসে ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক মতিঝিল ট্রাফিক বিভাগে ১৭৩১টি মামলা করা হয়। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক চলতি মাসে ৩১৮টি মামলাসহ সর্বমোট ১১৬০টি মামলা নিষ্পত্তি করা হয় এবং ৬ লাখ ৭২ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যেসব অপরাধের জন্য লঘু শাস্তির বিধান রয়েছে, সেসব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com