ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সর্বনিম্ন মজুরি: বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য থাকতে হবে Logo ইরাকে সেনাবাহিনী-মিলিশিয়াদের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা Logo নিরাপত্তার চাদরে লালমনিরহাট, মহাসড়কে গ্রামীণ ঐতিহ্যের নান্দনিকতা Logo ৩ উইকেট হারিয়ে চা বিরতিতে বাংলাদেশ, ইনিংস হার এড়াতে দরকার ৯৯ রান Logo দিল্লি থেকে নির্দেশ দিয়ে বাংলাদেশের মানুষকে হত্যা করছেন হাসিনা: রিজভী Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ Logo বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ Logo বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

মাদুরোর মুক্তির দাবি মার্কিন দূতাবাস অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থি দলগুলোর রাজনৈতিক মঞ্চ গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অধ্যাপক আনু মুহাম্মদের নেতৃত্বে রাজধানীর সুবাস্তু নজর ভ্যালির সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

এদিকে, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশের কারণে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোড অভিমুখি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

এ সময় তারা ‘মাদুরোকে অপহরণ কেন, ট্রাম্প জবাব চাই’, ‘মাদুরোর মুক্তি চাই, দিতে হবে দিয়ে দাও’, মার্কিন সাম্রাজ্যবাদ, রুখে দাও দিতে হবে’ স্লোগান দেন।

মিছিলটি শাহজাদপুরের কনফিডেন্স টাওয়ারের সামনে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন যুক্তফ্রন্টের নেতাকর্মীরা।

বাংলা৭১নিউজ/এনি

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদুরোর মুক্তির দাবি মার্কিন দূতাবাস অভিমুখে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:৩৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬