বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রম বাজার নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী কল্যাণমন্ত্রীর আলোচনা প্রথম অধিবেশনের ১২তম দিন সংসদের সকালের অধিবেশনে ১২টি বিল পাস শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই, ভোটগ্রহণ মনিটর শেষে সিইসি অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ভারত থেকে আসবে ২০০ ব্রডগেজ কোচ: সংসদে রেলপথমন্ত্রী সব পড়লেন কিন্তু মূল আইনটাই পড়লেন না: হাসনাতকে আইনমন্ত্রী আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক নারী এমপি গ্রেফতার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন : মন্ত্রী রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আজও ৪ শিশুর মৃত্যু

দেশকে অস্থির করে তোলার ষড়যন্ত্র হচ্ছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ একটা ক্রান্তিকাল সময় পার করছে, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়াচ্ছে- আন্দোলন হচ্ছে; কেন জানি মনে হচ্ছে – দেশকে অস্থির করে তোলার জন্য কিছু মানুষ পিছন থেকে ষড়যন্ত্র করছে। আমাদের এই সময় সাবধান থাকতে হবে। যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আয়োজিত আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এই নির্বাচনকে ভাঙার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন কেউ করতে না পারে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। 

তিনি আরও বলেন, আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই- আমরা এই দেশে শতকরা ৯০ ভাগ মানুষ মুসলমান, আমাদের ধর্মবোধ, আমাদের সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমরা অঙ্গীকারবদ্ধ, কোরআন-সুন্নাহর বাইরে কোনো আইন করা হবে না।

এটি তার শেষ নির্বাচন উল্লেখ করে মহাসচিব বলেন, আমাকে আপনারা সহযোগিতা করবেন। ৬ বছর কারাগারে থেকে মুক্ত হয়েছেন বেগম জিয়া। তিনি হাসপাতালে অসুস্থ, তার জন্য দোয়া করবেন।

এ সময় তিনি আলেম-ওলামাদের কাছে ভোট চেয়েছেন। একই সাথে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com