ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে Logo মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস Logo দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান Logo হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে? Logo ‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপ্পে Logo ট্রাম্পের সরাসরি সাহায্য মিলছে না, সন্ত্রাসী গোষ্ঠী মোকাবিলায় সংকটে সৌদি যুবরাজ Logo শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার Logo একসময় বল পায়ে লড়াই, এখন তারা সবাই চ্যাম্পিয়নস লিগের কোচ Logo চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo ফেনীতে নিহত যুবদল নেতা ও অসহায় এক পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার

মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে ব্যক্তিগত জীবনে এক কঠিন সময় পার করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এবার এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মায়ের অসুস্থতার কথা জানিয়েছেন এবং ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন সুনেরাহ। যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তার মা। অসুস্থ মায়ের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া করবেন।’

সুনেরাহর এই পোস্টের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত ও সহকর্মীদের পক্ষ থেকে শুভকামনার জোয়ার ভেসে আসে। নেটিজেনদের অনেকেই তার মায়ের দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। 

এক অনুরাগী লিখেছেন, ‘মহান রব্বুল আলামিন আপনার মাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘ফি আমানুল্লাহ। আল্লাহ তাআলা খালাম্মাকে দ্রুত শেফা দান করুন।’

উল্লেখ্য,‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হওয়া সুনেরাহ বিনতে কামাল শুরু থেকেই তার কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।   মডেলিং থেকে অভিনয়ে আসা সুনেরাহ গত কয়েক বছর ধরে বেছে বেছে মানসম্মত কাজ করছেন। বর্তমানে সিনেমা ও ওটিটি উভয় মাধ্যমেই তার ব্যস্ততা নজরকাড়া।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

গুলশানে মিছিল : আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে

মায়ের জন্য দোয়া চাইলেন সুনেরাহ

আপডেট সময় ০৬:১৫:১১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫