ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ Logo আপনার ভুল অভ্যাসগুলো নীরবে বাড়িয়ে দিচ্ছে কোলেস্টেরল Logo শিশু সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর কনটেন্ট: অভিভাবকদের করণীয় Logo ফোন করে ডেকে নিয়ে পাকিস্তানি টিকটকার আয়েশাকে গুলিতে হত্যা Logo যাদের জন্য চিয়া সিড বিপজ্জনক Logo এআই ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার রোধে সচেতনতার বিকল্প নেই : তথ্যমন্ত্রী Logo শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ ব্যবহার, জেলা পুলিশ সুপার পদচ্যুত Logo ৬ ঘণ্টার পথ ১৪ ঘণ্টায় পৌঁছে কেমন আছেন বাংলাদেশের ক্রিকেটাররা Logo ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য Logo শিক্ষার্থীর ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

হাদি হত্যার বিচার দাবিতে রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টার পর থেকে শিক্ষার্থী ও সমর্থকেরা সেখানে অবস্থান নিতে শুরু করেন। অবরোধ রাতভর চলবে বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সরেজমিনে দেখা যায়, বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, “খুনিদের গ্রেপ্তারে আমরা ২৫ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিলাম। সরকার ব্যর্থ হয়েছে। এখন লাগাতার আন্দোলন চলবে। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সরকার পদত্যাগও করতে পারবে না— একমাত্র সমাধান গ্রেপ্তার।”

তিনি আরও বলেন, “আমরা রাতভর অবস্থান করব। খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরুদ্ধ থাকবে।”

জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশের পরিধি বাড়তে থাকে। তারা হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

প্রধানমন্ত্রীর সঙ্গে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের সাক্ষাৎ

হাদি হত্যার বিচার দাবিতে রাতভর শাহবাগে অবস্থানের ঘোষণা ইনকিলাব মঞ্চের

আপডেট সময় ০৮:২৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫