শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চ্যাম্পিয়নদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর টাইব্রেকারে ভারতকে কাঁদিয়ে সাফে চ্যাম্পিয়ন বাংলাদেশ জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে: অর্থমন্ত্রী ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত ৯৪৭, মৃত্যু ৩ আর একটু সময় পেলে সহজেই হরমুজ প্রণালি খুলে দিতে পারব: ট্রাম্প দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বাসের চাকা ফেটে সেতুতে ধাক্কা, প্রাণ গেল ৩ জনের ট্রাম্পের নতুন হুমকিতেও অনড় ইরান, বিদ্যুৎকেন্দ্রে হামলাকে ‌‌‘যুদ্ধাপরাধ’ আখ্যা শত্রুপক্ষের হামলায় ভেঙে গেল ইরানের সবচেয়ে উঁচু সেতু, শতাধিক হতাহত এবার বিকল্প পথে সৌদি থেকে আসছে ১ লাখ টন তেল

ফিলিস্তিনের প্রখ্যাত অভিনেতা-নির্মাতা মোহাম্মদ বাকরি মারা গেছেন

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের কিংবদন্তি অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ বাকরি আর নেই। বুধবার (২৪ ডিসেম্বর) ৭২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন তিনি। পারিবারিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, দীর্ঘ দিন ধরে তিনি হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন।

প্রয়াত এই অভিনেতার ছেলে সালেহ বাকরি সামাজিক মাধ্যমে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন; আর ফিলিস্তিনের নিজ গ্রামেই তাকে সমাহিত করা হয়।

১৯৫৩ সালে জন্ম নেওয়া এই গুণী শিল্পী আশির দশকে থিয়েটারের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ফিলিস্তিনি নাগরিক হয়েও তিনি আরবি ও হিব্রু- উভয় ভাষায় দক্ষ ছিলেন। অস্কারজয়ী গ্রিক-ফরাসি পরিচালক কস্তা-গাভরাসের ‌‘হানা কে’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে।

১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘বিয়ন্ড দ্য ওয়ালস’ সিনেমায় এক ফিলিস্তিনি কয়েদির চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়ান। সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) জন্য মনোনীত হয়েছিল।

বাকরি শুধু অভিনেতা নন, একজন সাহসী নির্মাতা হিসেবেও পরিচিত ছিলেন। ২০০২ সালে তার পরিচালিত প্রামাণ্যচিত্র ‘জেনিন, জেনিন’ ব্যাপক বিতর্কের জন্ম দেয়। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি বর্বরতার ভয়াবহতা তুলে ধরায় ইসরায়েল সরকার সিনেমাটি নিষিদ্ধ করে। এছাড়াও ফিলিস্তিনি শিল্পী হওয়ায় ইসরায়েলিদের কাছে বেশ হুমকির মাঝে ছিলেন এই অভিনেতা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com