ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ Logo ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার Logo ভিনির সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের ঘনিষ্ঠতার গুঞ্জন Logo গাজীপুরে ১৭ কারখানা বন্ধ, ১২ প্লাটুন বিজিবি মোতায়েন Logo নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবনে শিগগিরই চালু হচ্ছে আধুনিক চিকিৎসাসেবা Logo ময়মনসিংহে যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা Logo সোনাক্ষীর আপত্তিকর ছবি ছড়িয়ে গ্রেপ্তার, পুলিশের ভুলে আদালতে মুক্তির নির্দেশ Logo জাতীয়তাবাদী সংস্থার মানববন্ধনে অনুপস্থিতি, জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান Logo রামিসা হত্যা মামলার আপিল শুনানি শুরু আজ Logo গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও বৃটেনের আহ্বান

গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ

গাজীপুর মহানগরীর গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গাজীপুর মহানগর কোর্ট পরিদর্শক আসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে আলোচিত এসব বন্দিকে আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় বিক্ষুব্ধ জনতা এসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করেন। এছাড়া জনতা শেখ হাসিনা ও তার দোসরদের বিচারও দাবি করেন।

আদালত সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ৬ জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার সাবেক মন্ত্রী দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। পরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দার ওইসব মামলায় তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, ৬ জনকে আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শেখ হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচার চাই।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে রেলস্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজীপুরে আদালতে দীপু মনি-পলকের ওপর ডিম নিক্ষেপ

আপডেট সময় ০৩:২৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫