ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন Logo ব্যবসা পরিচালনা সহজ করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী Logo মেলবোর্নে গ্লোবাল সোর্সিং এক্সপোতে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান Logo শ্রমিক বিক্ষোভে অচল গাজীপুর, ২৬ কারখানা বন্ধ ঘোষণা Logo বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, সমুদ্র বন্দরে ২ নম্বর সংকেত Logo চট্টগ্রামে হাম-রুবেলা ক্যাচআপে প্রায় ৪০ হাজার শিশুর টিকাদান সম্পন্ন Logo ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ফরাসি সপ্তাহ Logo দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আবারও রাজপথে নামার ঘোষণা Logo পরীমণির বিরুদ্ধে মাদক মামলায় অভিযোগ গঠন পেছাল Logo জটিলতা থাকলেও রেলওয়ের অবস্থার অনেক দূর অগ্রগতি হয়েছে : মীর হেলাল

‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে বৃহস্পতিবার ভোর থেকে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা। তাকে স্বাগত জানাতে রাজধানীর বিমানবন্দর সড়ক ও পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে (৩০০ ফিট এলাকা) বিএনপির নেতা-কর্মীদের ভিড় দেখা গেছে।

সকালের আলো ফোটার আগে থেকেই হেঁটে হেঁটে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন তারা। নেতাকর্মীরা নানা ধরনের স্লোগান দিচ্ছেন।

উত্তরার বাসিন্দা মঈনুদ্দিন দেওয়ান (৭০) বলেন, তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী হবেন ইনশা আল্লাহ। তার আগমন উপলক্ষে আজকে রাতে ঘুমাতে পারিনি। ফজরের নামাজ পড়ে রাস্তায় দাঁড়িয়ে আছি।

উত্তরার জয়নাল মার্কেটের বাসিন্দা শাহজাহান সরকার বলেন, ঈদের চেয়ে বেশি আনন্দ। এর থেকে আনন্দ আর নাই। দোকানপাট ফালাইয়া আইয়া পড়ছি। আমাদের প্রধানমন্ত্রী আসতেছে। এ যেন ঈদের আনন্দ।

দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, আজকে আমাদের খুশির দিন। পুরো বাংলাদেশ আজকে হাসছে।

সকালের আলো ফোটার আগে থেকেই মিছিল নিয়ে গণসংবর্ধনাস্থলে আসেন তারা।

দীর্ঘ ১৭ বছর পর আজ বাংলাদেশে এসেছেন তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি গণসংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। সেখানে তাকে বরণ করে নিতে অপেক্ষায় আছেন বিএনপির লাখ লাখ নেতা-কর্মী ও সমর্থক।

রাজধানীর কুড়িল থেকে শুরু করে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট সড়ক) গণসংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে লাগানো হয়েছে বিভিন্ন রঙের ব্যানার-ফেস্টুন। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হয়েছে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের মঞ্চ। মঞ্চে আসন পাবেন দলের জ্যেষ্ঠ নেতারা।

সরেজমিন বিমানবন্দর-কুড়িলসংলগ্ন সংবর্ধনা মঞ্চের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতা-কর্মীদের বিপুলসংখ্যক উপস্থিতি দেখা গেছে। এ সময় তারা ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় এসেছেন প্রিয় নেতাকে একনজর দেখার জন।

কক্সবাজারের পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি এম ফরহাদ হোসাইন বলেন, তারেক রহমানকে বহনকারী বিমান যখন দেশের ভূখণ্ডে প্রবেশ করে তখন আমাদের মনের আনন্দের শেষ নাই। তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবেন। দেশে লিডার একটাই, তারেক রহমান।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন

‘তারেক রহমান আগামীর প্রধানমন্ত্রী, দেশে আসায় ঈদের আনন্দ লাগছে’

আপডেট সময় ১২:১৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫