শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সংশোধন হচ্ছে আইন, আধুনিক অস্ত্র পাচ্ছেন মাদক কর্মকর্তারা ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে চিৎকার, হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ চীনের বিপ্লবী বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত অন্তত ১৮৮, নিখোঁজের সংখ্যা ছাড়াল ৪১ হাজার নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান, মরক্কো খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, ইতিহাস আইভরিকোস্টের শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের বৈঠক আজ লক্ষ্মীপুরে মা ও দুই মেয়ে খুন: আহত আরেক মেয়ের মৃত্যু, পিটুনিতে সন্দেহভাজন যুবক নিহত

আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে।

বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইসি আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি- এই ঘোষিত ডেট যেটা আছে, এটা পরবর্তীতে যাতে না পেছায়; যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়।

কারণ আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। যাতে ইলেকশন না পেছায়, যথাসময় ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে। এখানে ফ্যাসিবাদের অনেক দোসর রয়েছে।

নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায়, তাহলে ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব।

তারা (ইসি) বলছে, তারা সক্ষমতা বাড়াচ্ছে। প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com