ঢাকা ০৫:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

৮ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশায় নৌপথ চ্যানেলের মার্কিং পয়েন্ট না দেখা যাওয়ায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৩টা থেকে আরিচা-কাজিরহাট নৌরুটে বন্ধ ছিল ফেরি চলাচল। এতে মাঝ নদীতে আটকে ছিল তিনটি ফেরি। পরে কুয়াশা কেটে গেলে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পাড়ে পৌঁছায় এসব ফেরি। এতে আট ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, রাত ৩টায় শাহ আলী, চিত্রা ও ধানসিঁড়ি নামের তিনটি ফেরি মাঝ নদীতে আটকে পড়ে। বেলা সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির কাজিরহাট ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. ফখরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আরিচা প্রান্ত থেকে ছেড়ে আসা শাহ আলী ও চিত্রা এবং কাজিরহাট থেকে ছেড়ে যাওয়া ধানসিঁড়ি ফেরি গতরাত সাড়ে ৩টার দিকে কুয়াশার কারণে মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। এরপর থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটলে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আটকে থাকা তিনটি ফেরি গন্তব্যে পৌঁছে। এসময় কাজিরহাট ঘাটে লোডেড অবস্থায় থাকা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরিটি ছাড়া হয়। এরপর থেকে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএকে

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

৮ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট সময় ০৩:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫