ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ Logo প্রথম বিবাহবার্ষিকীতে বাবার বাড়িতে যাচ্ছিলেন গৃহবধূ, পথে বেপরোয়া গতির ট্রাকচাপায় মৃত্যু Logo জাতীয় গ্রিডে ২৪৪৩ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করছে পেট্রোবাংলা Logo কিশোরগঞ্জে দিনব্যাপী যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী Logo পাকিস্তানে নিরপত্তা বাহিনীর অভিযানে ১০ সন্ত্রাসী নিহত Logo শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত Logo ভারতে আকস্মিক বন্যায় ৫ ভারতীয় সেনা নিখোঁজ Logo কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী Logo যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে মিসর যাচ্ছেন হামাসপ্রধান Logo হাওয়াইয়ের দিকে ধেয়ে আসছে হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় গুলি করে ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আজ।

বুধবার (২৪ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ।দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) এ বিষয়ে শুনানি নিয়ে আদেশের জন্য আজ দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. শাইখ মাহাদী। সঙ্গে ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ও প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ। অন্যদিকে, আসামিপক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন ব্যারিস্টার হামিদুল মিজবাহ।

আসামিদের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানকালে রামপুরায় গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। এ মামলায় পলাতক দুই আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছে।

নির্ধারিত দিনে এ মামলায় কারাগারে থাকা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুলসহ গ্রেফতার দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে সকাল ১০টার দিকে তাদের প্রিজন ভ্যানে করে ঢাকা ক্যান্টনমেন্টের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় রেদোয়ানুল ছাড়াও আসামি করা হয়েছে বিজিবির সাবেক কর্মকর্তা মেজর রাফাত-বিন-আলম, পুলিশের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম ও সাবেক ওসি মশিউর রহমানকে। তাদের মধ্যে রেদোয়ানুল ও রাফাত এখন সেনা হেফাজতে আছেন। অন্য দুজন পলাতক।

বাংলা৭১নিউজ/এবি

Tag :

ইইউতে পোশাক রপ্তানি কমেছে ১৬ দশমিক ৪৩ শতাংশ

বিজিবির রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

আপডেট সময় ১২:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫