ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার Logo ওসমান ফারুকের আসন শূন্য ঘোষণা করে গেজেট জারি Logo পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর Logo কোস্টারিকার বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ Logo ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা করছে ইরান Logo ১ হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা সরকারের Logo রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ প্রধান বিচারপতির Logo হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন করে স্বাধীনতা পেয়েছিল : রিজভী

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার স্বাভাবিক হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে ভোর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। এক পর্যায়ে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে নৌপথের চ্যানেল মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ মিয়া বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ফিরে চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :
জনপ্রিয় সংবাদ

১৫ নভেম্বর এমপি ওসমান ফারুকের পদত্যাগপত্র পেয়েছি : স্পিকার

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট সময় ১১:৩৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫