শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
গুম-খুনের শিকারের দায় রাষ্ট্র এড়াতে পারে না : তারেক রহমান ‘জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে’ গত দেড় দশকে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা: নিরাপত্তা বাহিনীর জবাবে ১২ সন্ত্রাসী নিহত হাসপাতালে মাহমুদুর রহমান মান্না অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক কোনো চাপ নেই: প্রেস সচিব ‘হ্যাঁ’ ভোটে জনগণের আশার প্রতিফলন ঘটবে: অর্থ উপদেষ্টা খালেদা জিয়া আত্মত্যাগী ও দেশপ্রেমিক ছিলেন: আসিফ নজরুল জামায়াত জোট ত্যাগ, ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ শরীফ

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ঢালিউড থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। স্ত্রী-সন্তান নিয়ে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রে। সম্প্রতি ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছেন। দেশে ফিরেই আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অংশ নেওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।  

গতকাল সোমবার গণমাধ্যমকে আহমদ শরীফ বলেন, আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।

তিনি আরও বলেন, সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনও কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এক সপ্তাহের সফরে ঢাকায় এসেছেন আহমদ শরীফ। আরও দুই-একদিন দেশে থাকবেন বলে জানান তিনি। 

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com