বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ব্রিটিশ কিংবদন্তি সংগীতশিল্পী ও গীতিকার ক্রিস রিয়া আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, অল্প কয়েকদিন অসুস্থতার পর অত্যন্ত শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে।

১৯৫১ সালে ইংল্যান্ডের মিডলসবরোতে জন্মগ্রহণ করা এ শিল্পী ব্লুজ, পপ ও সফট রক সংগীতের জাদুকর হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে ২৫টি স্টুডিও অ্যালবাম উপহার দিয়েছেন। এবং বিশ্বজুড়ে ৩০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছেন। তার কালজয়ী সৃষ্টির মধ্যে রয়েছে ‘দ্যা রোড টু হেল’, ‘অন দ্য বিচ’, ‘জোসেফিন’ এবং ‘লেটস ড্যান্স’।

ক্রিস রিয়া বিশ্বজুড়ে জনপ্রিয় তার ক্রিসমাস সংগীত ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’-এর জন্য। ১৯৮৬ সালে লেখা গানটি বর্তমানে বড়দিনের উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। গানটি যখন তিনি লিখেছিলেন তখন তার হাতে কোনো গান রেকর্ডের চুক্তি ছিল না। এমনকি ট্রেনের টিকিট কাটার টাকা না থাকায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন থেকে মিডলসবরো ফিরছিলেন।

২০০১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০১৬ সালে তিনি স্ট্রোকের শিকার হন। এত বাধা সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা কমেনি। জীবনের শেষের দিকে পপ সংগীত ছেড়ে ‘ডেল্টা ব্লুজ’-এ মনোনিবেশ করেছিলেন।

তার মৃত্যুতে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সুরের মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকবেন।

মৃত্যুকালে তিনি একমাত্র স্ত্রী জোয়ান এবং দুই মেয়ে জোসেফিন ও জুলিয়াকে রেখে গেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com