রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দুই বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২০২৫-এর প্রশ্নে এইচএসসি, সব শিক্ষক-কর্মকর্তাকে অব্যাহতি ১০ লেনে উন্নীত হবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফরিদপুর বিভাগ ও বিশ্ববিদ্যালয়ও হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই হত্যার প্রতিটি ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন: মির্জা ফখরুল নতুনভাবে বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য : পানিসম্পদ মন্ত্রী অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক

সহিংসতা ও নৈরাজ্যে গভীর উদ্বেগ মহিলা পরিষদের

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সৃষ্ট সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্যময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদটি বলছে, বর্তমানে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং পরিকল্পিতভাবে সহিংসতা, নিষ্ঠুরতা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই ক্ষোভ প্রকাশ করা হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতাদের হত্যা, দেশের অন্যতম গণমাধ্যম প্রতিষ্ঠান দুটির ওপর হামলা ও অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা ও পুড়িয়ে আনন্দ করা, শিশু হত্যা, দেশজুড়ে গুপ্ত খুন, নারীদের ওপর সহিংসতা, বিভিন্ন ধরনের ঘৃণা ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং সাইবার বুলিংসহ এক ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে জনমনে আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ছে। এমন ভীতিকর ও বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশের নারী সমাজ ক্ষুব্ধ।

বাংলাদেশ মহিলা পরিষদ জানায়, দেশের এই নৈরাজ্যকর পরিস্থিতিতে তারা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে দোষী ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, নারী-পুরুষের সমতা ভিত্তিক ও মানবিক সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com