ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি Logo ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক Logo বিসিএস প্রশ্ন ফাঁস মামলায় জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা Logo শাহজালাল বিমানবন্দরে কার্গো জট কমাতে ওয়্যারহাউস, কোল্ড স্টোরেজ নির্মাণের উদ্যোগ Logo টানা বৃষ্টিতে ফের ডুবল চট্টগ্রাম, জলাবদ্ধতা-দুর্ভোগে নগরবাসী Logo ভাগ্নিকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে যায় খালা, দুজনেরই মৃত্যু Logo বাজারে অগ্নিকাণ্ডে পাটের গোডাউনসহ কয়েকটি দোকান ভস্মীভূত Logo কোলেস্টেরল কমাতে তোকমা দানার উপকারীতা Logo নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১ Logo এই ৫ বিষয়ে কখনো ঠাট্টা করা উচিত নয়

‘ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে’

দুদক কমিশনার (তদন্ত) মিঞা মো. আলী আকবর আজিজী বলেছেন, দুর্নীতি এমন পর্যায়ে গেছে যা ‌‘শালগাছ- যতটাই খাড়া, ততটাই গাড়া’। শাল গাছতো কমপক্ষে ৩০-৪০ ফুট উপরে যায় ও ৩০-৪০ ফুট নিচেও যায়। দুর্নীতিও শালগাছের মতো ৩০-৪০ ফুট নিচে গেছে। কাজেই এটাকে ছোট ছোট খুন্তি দিয়ে উপড়ানো আমাদের পক্ষে সম্ভব না।

কিন্তু চেষ্টা করে যাচ্ছি- সম্ভব না বলে ছেড়ে দেবো চেষ্টা করবো না, এমনটি নয়। আমাদের কমিশনের মধ্যে যারা দুর্নীতিগ্রস্ত আছেন তাদেরকে ড. মমিন কমিশন সামান্যতম ছাড় দিচ্ছেন না। সে ডিএডি থেকে শুরু করে ডিরেক্টর পর্যন্ত কাউকে না। যার যা ত্রুটি চোখের সামনে এসেছে তাদেরকে আপাতদৃষ্টিতে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং ইনকোয়ারি চালু আছে। 

আজ রবিবার দুপুরে চাপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। 

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচনে কারা দেশ পরিচালনার দায়িত্ব নিবেন এটা জনগণই নির্ধারণ করে দিবে। তবে ড. মমিন কমিশন বলেছেন, দুনীতিগ্রস্ত ব্যক্তিকে যদি পালামেন্টে নির্বাচিত করে পাঠনো হয় তাহলে ভালো সরকার কেন আশা করেন। আমি স্যারের কথাটাই রিপিট করতে চাই যে- ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে। আমাদের মূল্যবান ভোট যেন অপাত্রে না যায়।

বাংলা৭১নিউজ/এসএন

Tag :

আয়ারল্যান্ডের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ কিশোরের প্রাণহানি

‘ভালো সরকার পেতে হলে দুর্নীতিমুক্ত মানুষকে নির্বাচিত করতে হবে’

আপডেট সময় ০৫:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫