ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির Logo রাজধানীর পল্লবী ও মহাখালীতে বাসে আগুন Logo গোপালগঞ্জে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo গোপালগঞ্জে বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন Logo সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা

আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি : আসিফ মাহমুদ

হাদির জানাজায় লাখো মানুষের সমাগম বার্তা দিচ্ছে এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি বলে জানিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (২০ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার পর ফেসবুকে দেওয়া পোস্টে এ মন্তব্য করেন তিনি।আসিফ লেখেন, ‘প্রিয় সহযোদ্ধা হাদি ভাইয়ের কণ্ঠস্বর ছড়িয়ে পড়েছে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে আপামর জনসাধারণের মাঝে। ওসমান হাদির জানাজায় লাখো মানুষের এই সমাগম বার্তা দিচ্ছে আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি।

ইনকিলাব জিন্দাবাদ।’
এরআগে শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়। এ নামাজে জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজার পূর্বে ওসমান হাদির স্মরণে কথা বলেছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, আজকে এখানে হাজির হয়েছে, পথে ঢেউয়ের মত লোক আসছে, সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে, তারা তাকিয়ে আছে, হাদির কথা শোনার জন্য।
আজকে বিদেশে যারা বাংলাদেশি  আছে, এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায়। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই। এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে আর বসে দেখার সময় নেই: জামায়াত আমির

আমাদের এখনো দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি : আসিফ মাহমুদ

আপডেট সময় ০৪:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫