বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

অস্কারে ফের ছিটকে পড়ল বাংলাদেশ

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি ৯৮তম অস্কার অ্যাওয়ার্ডের জন্য সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছিল। তবে অস্কারের দৌড় বেশিদূর যাওয়া হলো না। আসর থেকে ছিটকে পড়েছে ছবিটি। ফের অস্কার জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে।

এ বছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্‌ম’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয় লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটি। নব্বইয়ের দশকের পটভূমিতে নির্মিত এ ছবিতে তুলে ধরা হয়েছে, কৈশোর পেরোনোর আগেই বিয়ে হয়ে যাওয়া এক নারী দীপার স্বামীর নির্যাতন থেকে মুক্তি ও নিজের মতো করে বেঁচে থাকার লড়াইয়ের গল্প।

এর আগে ২৭ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্‌ম সোসাইটিজের আয়োজিত এক সংবাদ সম্মেলনে অস্কার বাংলাদেশ কমিটি ‘বাড়ির নাম শাহানা’ চলচ্চিত্রটির নাম ঘোষণা করেছিল।

সিনেমাটি লিসা গাজীর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তিনি আনান সিদ্দিকার সঙ্গে যৌথভাবে ছবিটির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

ছবির চিত্রনাট্য এবং অভিনয় করেছেন আনন সিদ্দিকা। এছাড়াও আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ, কাজী রুমা, আমিরুল হক চৌধুরী, নায়লা আজাদ নূপুর প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com