বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে সরকার বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি : শিক্ষামন্ত্রী বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীনের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

রাশিয়া-ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হবে বলে আশাবাদী ট্রাম্প

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হয়ে যাবে বলে তিনি আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে, তা জানাননি ট্রাম্প।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শুধু এই আশার কথা জানিয়ে বলেছেন, যুদ্ধ বন্ধ হওয়ার পর দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য শুরু করবে ও প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধশালী হবে।

ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এরপর শনিবার (১৯ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।

রাশিয়া ও ইউক্রেনের পালটা-পালটি অভিযোগ

কিয়েভের কমান্ডার ইন চিফ সিরস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেও ড্রোন হামলা চালিয়েছে ও গোলা ফেলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো অন্তত দুই হাজার বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

এদিকে, রাশিয়া জানিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে। প্রথমে আক্রমণ করেছে ইউক্রেনই।

জেলেনস্কি বলেছেন, আগামী ৩০ দিনের জন্য বেসামরিক পরিকাঠামোর উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক। পরে তার মেয়াদ আরো বাড়ানো যেতে পারে। এভাবেই যুদ্ধবিরতি সম্ভব বলবে তিনি মনে করেন।

জেলেনস্কির মতে, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তার অর্থ তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতির মধ্যেও তারা ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। মস্কোর অভিযোগ, ইউক্রেন ড্রোন হামলা করেছে এবং কামান থেকে গোলাবর্ষণ করেছে। এর ফলে বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র: ডয়চে ভেলে

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com