ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী Logo সৌদি আরবে হামলায় নিহত নাসরুল্লাহর মরদেহ দেশে ফেরাতে পরিবারের আকুতি Logo সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস Logo মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ৯টি ককটেল উদ্ধার Logo সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব নেবে দুদক Logo বিদেশি বিনিয়োগ টানতে বেসরকারি পুঁজিতে জোর বিশ্বব্যাংকের Logo ইসরায়েলে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ২০ Logo ফটিকছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও অসচ্ছলদের আর্থিক সহায়তা Logo দেশের সিনেমা হলের উন্নয়নে পদক্ষেপ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী Logo চাকরি পেতে এআই জানা জরুরি, নিয়োগে বড় পরিবর্তন আনছে টিসিএস

কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শনিবার তিনি এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল ফেসবুকে এক পোস্টে বলেছেন, “আমাদের ভূমি এবং জনগণের জন্য আর কোনো ক্ষতি বন্ধ ও হুমকি শেষ না হওয়া পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে।”

অক্টোবরে দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী ট্রাম্প শুক্রবার আনুতিন এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সব পক্ষ ‘গুলি বন্ধ করতে’ সম্মত হয়েছে। 

ট্রাম্পের সাথে ফোনালাপের পর দুই প্রতিবেশী দেশের কোনো নেতাই বিবৃতিতে কোনো চুক্তির কথা উল্লেখ করেননি। থাই প্রধানমন্ত্রী জানিয়েছেন, কোনো যুদ্ধবিরতি হয়নি।

আনুতিন বলেছেন, “আমি এটা স্পষ্ট করে বলতে চাই। আজ সকালে আমাদের পদক্ষেপ ইতিমধ্যেই কথা বলেছে।”

থাইল্যান্ডের অব্যাহত লড়াইয়ের বিষয়ে মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস সাড়া দেয়নি।

শনিবার ফেসবুকে এক বিবৃতিতে হুন মানেট জানিয়েছেন, অক্টোবরের চুক্তি অনুসারে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কম্বোডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বাংলা৭১নিউজ/জেসি

Tag :

সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা ও পর্যটক সংখ্যা পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী

কম্বোডিয়ায় হামলা অব্যাহত রাখার ঘোষণা থাইল্যান্ডের

আপডেট সময় ০৫:৩৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫