ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু Logo এমবাপ্পেকে বর্ণবাদী গালি দেওয়ায় সমর্থকের ১১ মাসের কারাদণ্ড, হারালেন সরকারি চাকরির যোগ্যতা Logo পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ Logo ভারতের সঙ্গে সব নদীর পানির ন্যায্য হিস্যায় জাতিসংঘের অধীনে চুক্তির দাবি Logo ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরা Logo মোস্তাফিজকে ছেড়ে দিল কেকেআর Logo হাসিনা, জয়, পুতুল ও টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন Logo আইনজীবীকে যুবদল নেতা নয়নের হামলা, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রীর বিবৃতি দাবি Logo সাঈদ খোকনকে আদালতে নেওয়ার খবরে ঝাড়ু হাতে ছাত্রদলের অবস্থান Logo দ্বিপক্ষীয় সফরে শ্রীলঙ্কায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নূরুল হুদাকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, যারা এ ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আশা করছি রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরী উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।

সোমবার (২৩ জুন) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৫ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে ‘মব’ তৈরি করে হেনস্তার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশের সামনে এ ধরনের ঘটনা আপনি কীভাবে দেখছেন জানতে চাইলে পরিবেশ উপদেষ্টা বলেন, আপনারা ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য শুনেছেন, সরকার বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছে।

একইসঙ্গে বলা হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ‘মব’ সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সে ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত আমরা অপেক্ষা করবো।

তবে কেন ‘মব’ বন্ধ করা যাচ্ছে না জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, এখানে আত্ম বিশ্লেষণের একটা জায়গা আছে। আমরা কিন্তু একটা আদর্শ পরিবেশে দায়িত্বভার গ্রহণ করি নাই। আমাদের ইস্যুভিত্তিক কাজ করে যেতে হচ্ছে। প্রতিটি বিষয় প্রাধান্য দিয়ে কাজ করতে হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি সব জায়গায় বলে যাচ্ছি আমরা সব বিষয় এড্রেস করছি। আশা করছি রাষ্ট্র সহনশীলতা ও কার্যকরী উপায়ের সমন্বয়ে আইনের শাসনের দিকে এগিয়ে যাবে।

পুলিশের সামনে যখন এ ধরনের ঘটনা ঘটে তখন সেটাকে কী বলবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, যেহেতু একটা মামলা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এখানে বলা হয়েছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনগত ব্যবস্থা নিশ্চয়ই স্বরাষ্ট্র উপদেষ্টা নেবেন।

পুলিশ কী এখনও মনোবল ফিরে পায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলছি না পুলিশ মনোবল ফিরে পায়নি। অনেক জায়গাতে আপনারা দেখেছেন পুলিশ অনেক বেশি সক্রিয় হয়েছে। তবে আমরা একটা আদর্শ পরিস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করিনি। বরং এ দেশটাতে আদর্শ করার জন্য আমাদের সবসময় কাজ করতে হচ্ছে। আমি বলবো পুলিশ আরও বেশি সক্রিয় হবে।

কিন্তু ‘মব জাস্টিস’ যেটা ঘটলো তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আবারও বলছি আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহে মেজর সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি শুরু

নূরুল হুদাকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫