রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: বিরোধীদলীয় নেতা মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী

মিয়ানমার সীমান্তে ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মিয়ানমার সীমান্তে পাহাড়ি জঙ্গল থেকে মালিকবিহীন পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুইটি একনালা বন্দুক ও তিনটি শর্টগান।

রবিবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর লেম্বুছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৫০ এর চার কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত চেয়ারম্যান ভাঙ্গা” নামক পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত চোরাকারবারি ও সন্ত্রাসী শাহিন ডাকাত গ্যাংয়ের গোপন আস্তানায় লুকানো ছিল। গ্যাংটির বিরুদ্ধে চলমান চোরাচালান ও অস্ত্র উদ্ধারের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বলেন, আমরা সীমান্তে চোরাচালান, সন্ত্রাস এবং অস্ত্রপাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। স্থানীয় পাহাড়ি এলাকায় কিছু সশস্ত্র গ্যাং সক্রিয় রয়েছে, যারা দেশীয় অস্ত্র ব্যবহার করে। এই অভিযান তাদের জন্য হুঁশিয়ারি।

তিনি আরও বলেন, সম্প্রতি আটক হওয়া শাহিন ডাকাত ও তার সহযোগীদের দেওয়া তথ্যের ভিত্তিতেই আমরা অস্ত্রভাণ্ডারটিতে হানা দেই। উদ্ধারকৃত অস্ত্রগুলো আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ সংক্রান্ত মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, গত ৫ জুন নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকায় বিজিবি, পুলিশ, সেনাবাহিনীর যৌথ অভিযানে শাহিন ডাকাতকে আটক করে বিজিবি। তখনও তার দখল থেকে কিছু দেশীয় অস্ত্র ও চোরাচালানি পণ্য উদ্ধার হয়েছিল। উদ্ধার অভিযানের ধারাবাহিকতায় রবিবার রাতের এ অভিযান পরিচালনা করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com