ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo প্রেম, ক্যানভাস ও মহাকাল: পিকাসোর জীবনের আলো-ছায়ায় ৯১ বছর Logo এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর Logo দ্য ডিফিকাল্ট ব্রাইড: আইএফএফএসএ টরন্টো উৎসবে সেরা অভিনেত্রী জাইনীন Logo বয়সের আগেই বুড়িয়ে যাচ্ছেন, মিলিয়ে নিন ৮ লক্ষণ Logo ওয়াশিংটনে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, মঞ্চ মাতাবেন সগ্নিক সেন Logo বিসিবির বিশাল চমক, ডি থ্রি ট্রফিতে আইপিলের ছোঁয়া! Logo আবু বকর যেন স্বপ্নের পুরুষ! পাকিস্তানি নাটকের প্রেমে মুগ্ধ নেটিজেনরা Logo ‘থাপ্পড়ম্যান’ শাহজালাল রুমিকে চুমুর বার্তা দিলেন নায়লা নাঈম Logo খুলনায় এবার মুদি দোকানদারকে গুলি Logo রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা: ডিএসসিসি প্রশাসক

দুর্গাপূজায় সফল নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের আইজিপির ধন্যবাদ

সারাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেইসবুকে এক পোস্টে আইজিপির শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়।

শুভেচ্ছা বার্তায় আইজিপি বলেন, ‘দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নিরাপদে-নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সদস্যগণ নিরলস দায়িত্ব পালন করেছেন।

‘আপনাদের কর্তব্যনিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিক প্রচেষ্টায় পূজার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনাদের কর্তব্যনিষ্ঠা ও কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।’

আলী হোসেন ফকির বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও দেশের যেকোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে আপনারা পেশাদারত্ব, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে দায়িত্ব পালন করবেন বলে আমার দৃঢ় প্রতীতি। আপনাদের সকলের সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করি।

‘একই সঙ্গে বাংলাদেশ পুলিশের কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং জনসম্পৃক্ততা বাড়াতে গণমাধ্যমের অনন্য ভূমিকার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।’

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে বাংলাদেশ পুলিশ ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমার প্রত্যাশা।’

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রেম, ক্যানভাস ও মহাকাল: পিকাসোর জীবনের আলো-ছায়ায় ৯১ বছর

দুর্গাপূজায় সফল নিরাপত্তার জন্য পুলিশ সদস্যদের আইজিপির ধন্যবাদ

আপডেট সময় ০৭:৪০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬