বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩,৩৪৪ কোটি টাকা আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে : অর্থমন্ত্রী বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: মির্জা ফখরুল জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী ‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

ইরানে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে ৯ শতাংশ

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে ইরান। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৯ শতাংশ বেড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন বলা হয়েছে, শুক্রবার (১৩ জুন) জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৬.২৯ ডলার বা ৯.০৭ শতাংশ বেড়ে ৭৫.৬৫ ডলার হয়েছে। একই কারণে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৬.৪৩ ডলার বা ৯.৪৫ শতাংশ বেড়ে ৭৪.৪৭ ডলারে দাঁড়িয়েছে।

ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম। এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায়।

নিহত বিজ্ঞানীরা হলেন আবদুলহামিদ মিনুচেহর, আহমদরেজা জুলফাগারি, সৈয়দ আমিরহোসেইন ফাকিহি, মোতলাবিজাদে, মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসি।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন বলে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন, এখন পর্যন্ত পাঁচ ধাপে ইরানের বিভিন্ন স্থাপনায় এই হামলা চালানো হয়েছে।

অন্তত আট স্থানে শতাধিক বিমান হামলা চালানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্র: রয়টার্স

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com