বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ডেঙ্গু প্রতিরোধে প্রতিমন্ত্রীর তত্ত্বাবধানে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত উষ্ণ অভ্যর্থনার জন্য মাল‌য়ে‌শিয়ার প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী নকল শব্দটির কবর দিয়েছি, আর কথা বলতে চাই না : শিক্ষামন্ত্রী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি মোতায়েন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী ফ্রান্সে তীব্র গরম-তাপপ্রবাহে ২ দিনে ১৮ জনের মৃত্যু চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অস্বাভাবিক অবস্থায় উদ্ধার অভিনেতা সমু চৌধুরী

ময়মনসিংহ প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মুখী শাহ্ মিসকিন মাজার এলাকায় বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দেশের খ্যাতনামা অভিনেতা সমু চৌধুরীকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে। পরনে ছিল শুধুমাত্র একটি ছোট গামছা, পাশে একটি পানির বোতল ও পুতুল। গাছতলায় মাদুর পেতে ঘুমিয়ে ছিলেন তিনি।

স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। অনেকেই ধারণা করেন এটি কোনো নাটক বা চলচ্চিত্রের শুটিং। তবে স্থানীয় বাসিন্দারা নিশ্চিত করেন, এটি কোনো অভিনয়ের অংশ নয় এবং অভিনেতা মানসিকভাবে সুস্থ অবস্থায় ছিলেন না।

একজন স্থানীয় নারী জানান, বুধবার রাতে সমু চৌধুরী আরও কয়েকজনের সঙ্গে মাজারে আসেন। বাকিরা চলে গেলেও তিনি রয়ে যান এবং সেখানেই ঘুমিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই উদ্বেগ প্রকাশ করেন এবং অনেকে অভিনেতার মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলেন।

বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নেয় অভিনয় শিল্পী সংঘ। সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় পরিচিতিদের দ্রুত ঘটনাস্থলে পাঠাই। সত্যতা জানার পর গফরগাঁও উপজেলার পাগলা থানার সাহায্যে সমু ভাইকে নিরাপদ স্থানে রাখা হয়েছে।

এরমধ্যে আমাদের সংঘ থেকে একটা টিম সেখানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। এরপর ওনার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে, চিকিৎসকের পরামর্শ নিয়ে যত দ্রুত সম্ভব ওনাকে আমরা ঢাকায় নিয়ে আসবো। এরপর তার সকল চিকিৎসা ব্যবস্থা আমরা সাংগঠিনকভাবে নিবো। আপাতত আমার কাছে এটুকু তথ্য আছে।

বর্তমানে সমু চৌধুরী গফরগাঁওয়ের পাগলা থানায় রয়েছেন। তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

উল্লেখ্য, সমু চৌধুরী দেশের একজন বর্ষীয়ান অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরে নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে আসছেন। তার এমন অবস্থায় থাকা নিয়ে সহকর্মী ও ভক্তদের মধ্যে দুশ্চিন্তা বিরাজ করছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com