বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট রেমিট্যান্সে ইতিহাস গড়ল বাংলাদেশ রাত পোহালেই এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে পৌনে ১৩ লাখ শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৬৩ রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

দেশের মাটিতে খেলতে ঢাকায় হামজা

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। তবে দেশের মাটিতে এখনও খেলেননি। সেই স্বাদ মিলে যেতে পারে কদিনের মাঝেই। ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে সোমবার ঢাকায় ফিরেছেন ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা হামজা।

আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল হামজার। তবে ফ্লাইট দেরি হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠবেন বাংলাদেশের অন্যতম তারকা এই ফুটবলার।

ভারতের শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলেছিলেন হামজা। অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন দাপট। এরপর আজ আবার ফিরলেন। তবে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে নাকি সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন, তা নিশ্চিত নয় এখনও।

এইতো সেদিন এসেছিলেন হামজা। কিন্তু রেশ রেখে গেছেন অনেকটা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন, বাংলাদেশ দলের হয়ে খেলেছেন এবং অল্পতেই রেখে গেছেন বড় ছাপ। তার সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী খেলোয়াড়—ফাহমেদুল ইসলাম চলে এসেছেন, সামিত সোমও চলে আসবেন। কিউবা মিচেলও পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট।

সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে ৪ জুন ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

তারকাদের নিয়েই বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৬ সদস্যের প্রাথমিক দল ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। পরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে চার দলের পয়েন্টই সমান ১ করে। ভারত-বাংলাদেশ এবং সিঙ্গাপুর-হংকং দুটি ম্যাচই হয়েছিল গোলশূন্য ড্র।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com