ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী Logo নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ Logo দুদকে ১৩ সহকারী পরিচালক পদে চূড়ান্ত নিয়োগ Logo বিএমইউ’তে পূবালী ব্যাংকের উদ্যোগে ‘স্বাস্থ্যসেবায় ডিজিটাল ছোঁয়া’ Logo ডিজিটাল আইনি সহায়তা সেবা ত্বরান্বিত করতে সরকার ও ইউএনডিপির চুক্তি সই Logo একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর Logo বায়ার্নের লম্বা ইনজুরি তালিকায় আরেক নাম Logo মুন্সীগঞ্জে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মায়েদের ‘বিশেষ সম্মাননা’ Logo বিজেপি-আ.লীগ মিলে সীমান্তে ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম Logo যথাযোগ্য মর্যাদায় বক্তাবলীতে গণহত্যা দিবস পালিত

নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ

দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আইনজীবীরা। রবিবার বিকেলে আইনজীবী ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এই কর্মসূচির আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও সরকারি কৌঁসুলি একরামুল হক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোকসেদুল হক, সিনিয়র আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক শফি কামাল, আইনজীবী জোবাইদুল ইসলামসহ অন্যরা।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়নের জন্য যখন দিন-রাত কাজ করে যাচ্ছে। ঠিক সেই সময় গণঅভ্যুত্থানের বিপক্ষশক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের নাশকতা শুরু করেছে। তারা গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ জানমালের ক্ষতিসাধনের চেষ্টা করছে।

বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। দেশের সাধারণ মানুষকে নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।

সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীকে দেশের মানুষের জানমাল রক্ষায় তৎপর হওয়ার আহ্বান জানান আইনজীবীরা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

নারীদের প্রধান করে ফ্যামিলি কার্ড দিচ্ছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

নৈরাজ্যের প্রতিবাদে রংপুরে আইনজীবীদের বিক্ষোভ

আপডেট সময় ০৮:০৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬