ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী Logo লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের Logo ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ Logo ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন : কাদের সিদ্দিকী

ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত

সব ষড়যন্ত্র, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা অতীতেও রাজপথে ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও যে-কোনো পরিস্থিতি মোকাবিলায় রাজপথে থাকবেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে হবে।

রোববার (২৯ নভেম্বর) নগরের সিরাজউদ্দৌলা রোডের দিদার মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. শাহাদাত হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তৃণমূলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রাম তিনি কাছ থেকে দেখেছেন। এ সময়ে অনেক নেতাকর্মী মিথ্যা মামলা, হামলা ও গুমের শিকার হয়েছেন। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা রাজপথ ছেড়ে যাননি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে মাথানত করেননি, বরং কারাবরণ করেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের নেতাকর্মীরাও নির্যাতন-নিপীড়ন সহ্য করে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।

তিনি বলেন, আজকের কর্মসূচিতেও তৃণমূলের নেতাকর্মীরা সক্রিয় ও সংগঠিত ভূমিকা রেখেছেন। আন্দোলন-সংগ্রামের কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, বোমাবাজি ও নাশকতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে ডা. শাহাদাত বলেন, দেশের মানুষের নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় যে-কোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিশু ও নিরীহ মানুষের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের বিচারের আওতায় আনার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আড়াল করে কিংবা অন্যের ওপর দায় চাপিয়ে পার পাওয়ার সুযোগ নেই। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত রয়েছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, দলের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। কোনো ষড়যন্ত্র যেন দলের ঐক্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের জন্য যারা নির্যাতন-নিপীড়ন সহ্য করেছেন, তাদের ত্যাগ ও অবদান স্মরণ করতে হবে। তাঁদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পথচলা আরও সুসংগঠিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ। উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও আহমেদ উল আলম চৌধুরী রাসেল এবং আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম।

সমাবেশ শেষে ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি দিদার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে চন্দনপুরা ও নবাব সিরাজউদ্দৌলা রোড ঘুরে প্যারেড মাঠের সামনে গিয়ে শেষ হয়।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত

আপডেট সময় ০৪:৪৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬