ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি Logo হাসিনা আমলের লুটপাটের অর্থে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী Logo ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী Logo ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ডা. শাহাদাত Logo হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে Logo রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে Logo পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী Logo লোহিত সাগর লাগোয়া সৌদির সব বন্দরে হামলার হুমকি হুথিদের Logo ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ Logo ইসির মেরুদণ্ড আরও শক্ত হওয়া প্রয়োজন : কাদের সিদ্দিকী

পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী

গভীর রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় এক তরুণীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে ওই তরুণীর সঙ্গী যুবক।

রোববার (২৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সেতুর ৯ নম্বর পিলারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন আনুমানিক ১৮ বছর বয়সী ওই তরুণী। এখনও তার নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, দুর্ঘটনার সময় তরুণী মোটরসাইকেলের পেছনের আসনে বসা ছিলেন। এসময় মোটর সাইকেলেটি রাস্তা বিয়োজনের সাথে ধাক্কা লাগলে ওই তরুণী পিছন থেকে ছিটকে পড়ে যান। পরে একটি বাস তাকে চাপা দিলে ওই তরুণী মারা যান।

দুর্ঘটনার পরপরই চালক তাকে সেতুর ওপর ফেলে রেখে পালিয়ে গেছে। পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বিকাল চারটার দিকে ঢাকা পোস্টকে বলেন, নিহত তরুণীর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছিল, কিন্তু কোথাও ম্যাচ করেনি।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে মেয়েটির এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি। মরদেহ ইতোমধ্যে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, রাতে এক যুবকের সঙ্গে ঘুরতে এসেছিলেন ওই তরুণী। পথে মোটরসাইকেলটি রাস্তার আইল্যান্ডে ধাক্কা খায়। এ সময় তরুণী ছিটকে পড়ে যান। এসময় একটি বাস তাকে চাপা দিলে দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

পলাতক চালককে শনাক্ত করতে সেতুর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি

পদ্মা সেতুতে তরুণীর মৃত্যু, দুর্ঘটনার পর মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী

আপডেট সময় ০৪:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬