ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সশস্ত্র বাহিনী দিবসে কক্সবাজারের রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে এ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল গোলাম মাহিউদ্দিন আহমেদ।

এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি জাতীয় দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তি ও দেশীয় প্রযুক্তির সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

রামু সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪৬:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬